বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট জেলা শাখা। আজ সোমবার সিলেটের জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট এর সভানেত্রী মোছাঃ শামীমা আকতারের সভাপতিত্বে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।
এসময় তারা বলেন, অতিবৃষ্টির কারণে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। বন্যা কবলিত ওইসব এলাকার মানুষের পাশে দাঁড়াতে সিলেট জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সম্রাট তালুকদার।
