সোমবার , ৭ জুলাই ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

জুন মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৮ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
জুলাই ৭, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

মে মাস থেকে জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সিলেট বিভাগে কিছুটা কমেছে। সিলেট বিভাগে জুন মাসে ২৯ টি সড়ক দুর্ঘটনায় ২৮ জনের প্রাণহানি ঘটেছে ও ৪৮ জন আহত হয়েছেন। সোমবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত প্রতিবেদনে জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে হবিগঞ্জ জেলায়। জুন মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৭ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী এবং ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন, এসময় ৭ জন চালক নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ২৮ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিলের্র্ন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।