বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৯
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবসে এমসি কলেজে মোহনার বৃক্ষরোপণ কর্মসূচি 

লবীব আহমদ
আগস্ট ১৭, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের “মোহনা সাংস্কৃতিক সংগঠন” কতৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ই আগস্ট) এমসি কলেজ ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এসময় অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ সবাইকে পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান ও জাতীয় শোক দিবসে এমসি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করায় মোহনা সাংস্কৃতিক সংগঠনকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: সাইফুদ্দিন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদ্য সাবেক সভাপতি পল্লবী দাস মৌ, বর্তমান সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রাকিব সহ কার্যনির্বাহী কমিটির ও অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।