জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিটের আয়োজনে ও সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) এমসি কলেজের যুব রেড ক্রিসেন্টের অফিসে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

যুব রেড ক্রিসেন্টের টিম লিডার রেজাউল করিম রাব্বির সঞ্চালনায় এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন এবং মানবিক কাজে শিক্ষার্থীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: সাইফুদ্দিন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
