শনিবার , ৩ জুন ২০২৩, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ভোর ৫:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ছাতক অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
জুন ৩, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ছাতকে প্রথম গঠিত অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (০৩জুন) দুপুরে ছাতক পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘ছাতক অনলাইন প্রেসক্লাব’র আয়োজনে আহব্বায়ক প্রভাষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার।

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সিলেট টাইমস ডটকমের সম্পাদক মোসাররফ হোসেন সুজাত, ছাতক পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়াড কাউন্সিলর প্যানেল মেয়র ৩ তাসলিমা জান্নাত কাকলী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সিনিয়র সাংবাদিক তমাল পোদ্দার।

এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ ছাতক উপজেলা প্রতিনিধি শংকর দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ খয়ের উদ্দিন ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আসগর। ছাতক অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আলীম পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

মোশাররফ হোসেন কে সভাপতি, সিনিয়র সহসভাপতি শংকর দত্ত, সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির ও উজ্জীবক সুজন তালুকদার কে সাংগঠনিক সম্পাদক নাম ঘোষনা করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে অন্যান্য দায়ীত্বশীলরা হলেন ,সহসভাপতি এম শাহিন আহমদ,এইচ এম আবু বকর, মোঃ জানে আলম, জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত আচার্য, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সম্পাদক জামরুল ইসলাম রেজা,সহ কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাঈম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, মহিলা বিষয়ক সম্পাদক রিফাত সানজিদা ঈশিকা, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান আলী রাজ, সাহিত্য বিষয়ক সম্পাদক এইচএম আদর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আসগর, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ফজলুল হক, ইমাম হাসান, অমিত দাস, গোলাম নবী মিল্টন, মোঃ রুখসান মিয়া, দিলোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মাছনুন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন, মিলাদ হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।