বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৫, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, কাঙ্ক্ষিত শিক্ষা মানে সেই শিক্ষা, যেখানে আমার জীবন এবং চারিত্রিক দেশপ্রেম, ধর্ম প্রেম এবং নৈতিকতা সম্পন্ন একজন মানুষ গড়ার জন্য শিক্ষা। কাঙ্ক্ষিত শিক্ষায় স্পোর্টস থাকতে হবে, কালচার থাকতে হবে এবং যেই সার্টিফিকেট অর্জন করবেন, সেটাও থাকতে হবে। অর্থাৎ এসব মিলিয়েই কাঙ্ক্ষিত শিক্ষা। এই শিক্ষা আমরা অর্জন করতে চাই। এছাড়া যোগ্যতা সম্পন্ন শিক্ষক না থাকলে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া কঠিন৷ বর্তমানে আমরা যারা শিক্ষাদানে নিয়োজিত আছি, তাদেরকে যুগোপযোগী হয়ে শিক্ষাদান করতে হবে।

সভাপতির বক্তব্য রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।

অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর শ্রীনিবাস দে, প্রফেসর আহমদ হোসেন, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর কৃষ্ণা প্রিয়া দাস, প্রফেসর পরাগ কান্তি দেব, প্রফেসর আব্দুল কুদ্দুছ, প্রফেসর হারুন অর রশীদ, প্রফেসর আশফাক আহমেদ সীমা, প্রফেসর শফিউল আলম, প্রফেসর শামীমা আক্তার চৌধুরী, প্রফেসর বদরুল আলম, প্রফেসর অহিদুর রব, প্রফেসর মো. ইসলাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের অতিথি প্রফেসর শ্রীনিবাস দে- কে সম্মাননা তুলে দিচ্ছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মুছাদ্দেক হোসেন খান, রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভ প্রমুখ।

অনুষ্ঠানের অতিথি প্রফেসর শামীমা আক্তার চৌধুরী- কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী সহ অন্য শিক্ষকরা।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামানের কোরআন তিলাওয়াত ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দেবশ্রী পৈত্যের গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

সিলেটের সকাল/ লবীব আহমদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।