বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লবীব আহমদ
আগস্ট ১০, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, আগস্ট মাস, শোকের মাস। শোককে শক্তিতে রূপান্তরিত করার মাস। আগস্ট মাসে আমরা শুধু শোকহত হই না, শোককে শক্তিতে রূপান্তরিত করি। ২০২২ সালে এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে, তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন। বর্তমানে ২০২৩ সালেও যারা পরীক্ষার্থী, তারাও যেন এই ঐতিহ্যবাহী কলেজের সুনাম বয়ে আনতে পারেন, সেই কামনাই করি। তারা তাদের মেধা ও মনন দিয়ে এই দেশকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছীহত পেশ করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান।

দোয়া ও মিলাদ মাহফিলের শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান। দোয়া পরিচালনা করেন এমসি কলেজ হোস্টেলের ইমাম হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু নাসের খান, সহকারী অধ্যাপক শাহান আলম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে কলেজের কেরাত, হামদ ও নাত, আযান, ইসলামী সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বৃহস্পতিবার প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

শুরুতেই কোরআন তিলাওয়াত করেন কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এনামুল হক এনাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।