সোমবার , ৯ অক্টোবর ২০২৩, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:১১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের পরিসংখ্যান বিভাগে নবীন বরণ

লবীব আহমদ
অক্টোবর ৯, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের নবীন বরণ ও স্ট্যাটিস্টা’র নবগঠিত কমিটির অভিষেক ও বিগত কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সোমবার (৯ অক্টোবর) কলেজের অডিটোরিয়ামে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। তিনি বলেন, ‘তোমাদের প্রধান কাজ হলো পড়াশোনা করা। কিন্তু সেটাই একমাত্র কাজ নয়। তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর জোর দিতে হবে। কারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তোমরা নিজের প্রয়োজনকে বুঝতে পারবে, মানুষকে হৃদয়সম করতে পারবে, দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে পারবে।’

অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো রিয়াজকে ক্রেস্ট তুলে দিচ্ছেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ তাওহিদুর রহমান ও বর্না দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানি চৌধুরী।

মোঃ লতিফুর রহমানের কোরআন তিলাওয়াত ও স্বাগতা চৌধুরীর গীতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উত্তরীয় ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অতিথিদের সাথে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমাদ্রি শর্মা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: তোতিউর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হুমায়ূন কবির চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো: শামসুদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সোফিয়া চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি করে শোনান বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: বিলাল উদ্দীন।

সভাপতির বক্তব্যে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মহসিন আলী বিভাগের এই আয়োজন নিয়ে বলেন, আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করি কী ভাবে বিভাগকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। আমার শিক্ষার্থীরা সবসময় আমার দিকনির্দেশনা মেনে চলে। সিনিয়র জুনিয়র সবার মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে বলেই এই রকম বড় বড় আয়োজনের স্বপ্ন আমি দেখি।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের একমাত্র সংগঠন স্ট্যাটিস্টার নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচছা জানানো হয়। একইসাথে বিগত কমিটির সদস্যদের সার্টিফিকেট ও সনদ প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।