এমসি কলেজের অর্থনীতি বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ ও শাহ এএমএস কিবরিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কলেজের অর্থনীতি বিভাগের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আকমল হোসেন প্রমুখ।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী উত্তম দাস ও দেবী সরকার অন্ন্যার সঞ্চালনায় এসময় বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : এমসি কলেজের প্রতিষ্ঠাতা রাজা গিরিশচন্দ্র রায়ের ম্যুরাল উদ্বোধন
এসময় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমসি কলেজের অর্থনীতি বিভাগে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ২০২০ ও ২০২১ সালে অনার্সে ভালো ফলাফল অর্জনকারী ৬ শিক্ষার্থীকে এএমএস কিবরিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অর্থনীতি বিভাগের অর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও বিভিন্ন কার্যক্রমের উপর ভিত্তি করে স্মার্টবোর্ডে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক শাহান আলম ও প্রভাষক নিকসন দাস।
