বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৯
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ৫

ডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- মো. নুর আলী (৩৯), সুজন দাস (২৫), হোটেল ম্যানেজার মো. আলাউদ্দিন (৫০), রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২)।

পুলিশ জানায়, বুধবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা রেস্ট হাউস’আবাসিক হোটেলের ২য় তলার ২০৫ নং ও ২০৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৫ জনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।