মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০২
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচন শেষে ফ্রান্সে ফিরলেন প্রবীণ নেতা ফেরদৌস খান: তুলুজ বিএনপির সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে জাতীয় নির্বাচন শেষে ফ্রান্সে নিজ কর্মস্থলে ফিরেছেন তুলুজ বিএনপির অন্যতম সিনিয়র নেতা ও বিশিষ্ট সংগঠক ফেরদৌস খান। তার এই প্রত্যাবর্তন উপলক্ষে ফ্রান্সের তুলুজ বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় বিমানবন্দরে পৌঁছালে বিএনপি নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দীর্ঘ সময় দেশে অবস্থান করে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রুমেল খান, ফরহাদ হোসেন, আবদুর রহিম আকাশ, জাহেদুর রহমান, নুরুল ইসলাম, লিক্সন মিয়া, আতাউর রহমান সুনেল, মুহিত, কামাল হোসেন ও নাছিরসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ফেরদৌস খানের মতো দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠকের অক্লান্ত পরিশ্রমে প্রবাসে দলের ভিত্তি আরও মজবুত হচ্ছে।
ফেরদৌস খান তার বক্তব্যে তাকে বরণ করে নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।