রবিবার , ৭ মে ২০২৩, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১:২৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সিলেটের সকাল রিপোর্ট
মে ৭, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৭ই মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা ও এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

এছাড়াও, কোম্পানীগঞ্জ উপজেলা ও এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এর আগে ২০১৭ সালের ৩১শে জানুয়ারি মো: এখলাছুর রহমানকে সভাপতি ও মো: ফারুকুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ঐদিনই নাজমুল হক সুমনকে সভাপতি ও সেলিম হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।